ad728
ad728

ইরান কখনোই মাথা নত করবে না -খামেনী

রিপোর্টারের নামঃ Juber Ahmed
  • আপডেট টাইম : 09-01-2026 ইং
  • 28228 বার পঠিত
ইরান কখনোই মাথা নত করবে না -খামেনী
ছবির ক্যাপশন: খামেনী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভে জড়িতরা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে খুশি করতেই সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তিনি বিক্ষোভকারীদের ‘একদল নৈরাজ্যকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এসব মন্তব্য করেন খামেনি।

এতে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ওই ভাষণে খামেনি বলেন, তেহরানসহ বিভিন্ন জায়গায় একদল ভাঙচুরকারী রাস্তায় নেমে নিজেদের দেশের স্থাপনা ধ্বংস করছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার জন্য।

খামেনির অভিযোগ, ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তিনি হাস্যকরভাবে দাবি করেছেন- তিনি বিক্ষোভকারীদের সমর্থন করেন। যদি তিনি সক্ষম হন, তবে আগে নিজের দেশ চালান।

১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা ইরানের এই সর্বোচ্চ এই নেতা আরও বলেন, ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত এক হাজারের বেশি ইরানির রক্তে ট্রাম্পের হাত রঞ্জিত। তার ভাষায়, একদল অনভিজ্ঞ ও অসতর্ক মানুষ তার কথায় বিশ্বাস করে তার ইচ্ছা অনুযায়ী কাজ করছে। তারা ট্রাম্পকে খুশি করতে ময়লার ঝুড়িতে আগুন দিচ্ছে।

খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র কয়েক লাখ সম্মানিত শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই বাস্তবতা অস্বীকার করে, তাদের চাপে এই রাষ্ট্র কখনোই মাথা নত করবে না।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© ২০২৬ অনুসন্ধান রিপোর্ট (The Anusandhan Report) — সর্বস্বত্ব সংরক্ষিত [নিবন্ধন প্রক্রিয়াধীন]
সকল কারিগরী সহযোগিতায় : Sunshine IT